কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মাটিভর্তি একটি ডাম্পার জব্দ করেছে বনবিভাগ। এ সময় কাউকে আটক করতে পারেনি। শুক্রবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের বি-১৫ ব্লকে এ অভিযান চালানো হয়। জানা যায়, উখিয়া রেঞ্জের আওতাধীন থাইংখালী বিট এলাকার রিজার্ভ বনভূমি (ঘাট মৌজা, আর.এস. দাগ নম্বর-১৭০) থেকে মাটি কাটার সময় ড্রাম-ট্রাকটি (নম্বর: চট্ট মেট্রো-ড-১১-৩১৫৯) জব্দ করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর ইসলাম শাহিন। তিনি বলেন, […]