প্রায় ১৭ দিন বিরতির পর কক্সবাজারের টেকনাফের নাফ নদী সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। এতে কেঁপে উঠেছে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বাড়ি-ঘরসহ নানা স্থাপনা। বিস্ফোরণের শব্দ শোনার পরপরই এপার থেকে মংডু শহরে আগুনের কুণ্ডলী দেখা গেছে। মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাত সোয়া ৮টায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ডেইল্ল্যারবিল ও আছারবনিয়া সীমান্তের ঠিক ওপারে মিয়ানমারের মংডু শহরে বিস্ফোরণের বিকট এ শব্দ শোনা গেছে। এদিকে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসা প্রধান আবু আম্মার আতাউল্লাহ জুনুনীর […]