খাগড়াছড়ির মহালছড়িতে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মহালছড়ি স্টেডিয়াম মাঠে মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আনোয়ার। প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য এরাবিয়ান বিএনপির সভাপতি আব্দুল ওয়াদূদ ভূঁইয়া। তিনি বলেন, আগামীতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। এজন্য তিনি নেতাকর্মীদের সাধারণ মানুষের সাথে মিশে জনগণের ভালোবাসা অর্জনের জন্য পরামর্শ দেন। পাশাপাশি দীর্ঘ ১৬ বছর পর মহালছড়ির মাটিতে বিএনপির […]