চট্টগ্রামের হালদা নদী থেকে ৬ হাজার ৭০০ মিটার অবৈধ চরঘেরা জাল জব্দ করেছে প্রশাসন। সোমবার (১০ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার রামদাস মুন্সির হাট থেকে সত্তারঘাট হয়ে মেখল ইট ভাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন পজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম। তিনি জানান, হালদা নদীর মৎস্য সংরক্ষণে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে নদীতে চরঘেরা জাল বসিয়ে মাছ শিকার করার অপরাধে নদীতে থেকে প্রায় ৬ হাজার ৭০০ মিটার অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়। জব্দ […]