চট্টগ্রামের বোয়ালখালীতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে বিষপানের দুইদিন পর চিকিৎসাধীন অবস্থায় মো. সাইদুর রহমান সায়মন (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সায়মনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সায়মন বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী দরপপাড়ার মো. নাছেরের ছেলে। বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, সম্প্রতি ছেলেটার বাবা ধার দেনা শোধ করার জন্য অল্প কিছু জায়গা বিক্রি করেন। সেই […]