কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও গোলাবারুদসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কোস্ট গার্ড। তবে এসময় কাউকে আট করা সম্ভব হয়নি।
সোমবার (১১ মে) রাত ১১টায় লেদা লামারপাড়া সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (১২ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে লেদা লামারপাড়া সংলগ্ন এলাকায় গতকাল সোমবার রাত ১১ টায় কোস্ট গার্ড ও র্যাবের সমন্বয়ে অভিযান চালানো হয়। এসময় সন্দেহজনক একটি বাড়িতে তল্লাশি করে একটি বুলেট প্রুফ জ্যাকেট, দুইটি বুলেট প্রুফ হেলমেট, এক রাউন্ড তাজা গোলা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বকোণ/পিআর


















