চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

রাঙ্গুনিয়ায় গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

রাঙ্গুনিয়া সংবাদদাতা

১১ মে, ২০২৬ | ৯:২৮ অপরাহ্ণ

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া গলায় ফাঁস দিয়ে রানু আক্তার (২৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। নিহত রানু আক্তার পদুয়া ইউনিয়নের ৩নং হরিহর ওয়ার্ডের এলাকার বাচা মিয়ার মেয়ে এবং সেকান্দর হোসেনের স্ত্রী।

 

সোমবার (১১ মে) দুপুর ১টা থেকে ২টার মধ্যে দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ইউনিয়নের ৩নং হরিহর ওয়ার্ডের গোলাম হোসেনের বাড়িতে এই আত্মহত্যার ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গৃহবধূ রানু আক্তার রান্নাঘরের বিমের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ঘটনার বিষয়ে জানতে চাইলে প্রতিবেশীরা জানান, রানু আক্তার গত দুই মাস ধরে মানসিক রোগের চিকিৎসা নিচ্ছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, মানসিক অস্থিরতা থেকেই তিনি এ ধরনের পথ বেছে নিয়ে থাকতে পারেন।

 

খবর পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

 

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ জানান, গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং বিষয়টি নিয়ে আইনানুগ প্রক্রিয়া চলছে।

পূর্বকোণ/সিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট