চট্টগ্রাম বুধবার, ০১ জুলাই, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ পাচারকারী গ্রেপ্তার

টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ পাচারকারী গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

৩০ জুন, ২০২৬ | ১১:২৬ অপরাহ্ণ

টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবাসহ মো. শামসুল আলম (২০) নামে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিজিবি)।

 

মঙ্গলবার (৩০) জুন হোয়াইক্যং জিম্বংখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার শামসুল আলম টেকনাফের হোয়াইক্যং মিনাবাজার গ্রামের মো. হেলালের ছেলে। উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের টহল দল হোয়াইক্যং জিম্বংখালীর ‘হেলালের ঘের’ নামক স্থানে অবস্থান নেয়। এ সময় মায়ানমার সীমান্ত থেকে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করেন। সন্দেহভাজন লোকটি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে এবং তল্লাশি চালিয়ে তার হাতে থাকা কাপড়ের ব্যাগ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শামসুল আলম স্বীকার করেছে যে, অধিক লাভের আশায় মিয়ানমার সীমান্ত থেকে এই ইয়াবাগুলো ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল। এই ঘটনার সাথে জড়িত অন্যান্য চোরাকারবারীদের শনাক্ত করতে এবং মাদক নির্মূলে সীমান্তে গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট