চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ঘুষ-তদবির ছাড়া পুলিশে চাকরি, ফুল ও মিষ্টি দিয়ে বরণ ওসির

ঘুষ-তদবির ছাড়া পুলিশে চাকরি, ফুল ও মিষ্টি দিয়ে বরণ ওসির

রাঙ্গুনিয়া সংবাদদাতা

৩০ জুন, ২০২৬ | ১২:১৪ পূর্বাহ্ণ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘুষ-তদবির ছাড়া মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পাওয়া ৮ জনকে ফুল ও মিষ্টি দিয়েছে সংবর্ধনা দিয়েছে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি।


‎সোমবার সকালে রাঙ্গুনিয়া মডেল থানায় আয়োজিত এক অনুষ্ঠানে তাদের ফুল দিয়ে বরণ করে নেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন। এ সময় থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


‎পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলমের নেতৃত্বে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেন বা তদবির ছাড়াই তারা এই চাকরি পেয়েছেন।


‎সংবর্ধনা অনুষ্ঠানে ওসি মোহাম্মদ জহির উদ্দিন বলেন, “তোমরা মেধা, যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদানের সুযোগ পেয়েছ। এই অর্জনের মর্যাদা ধরে রাখতে সততা, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”


‎তিনি নতুন পুলিশ সদস্যদের জনগণের আস্থা অর্জন করে ‘মানবিক পুলিশ’ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। বর্তমান নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ উল্লেখ করে তিনি চাকরিপ্রার্থীদের দালাল ও প্রতারকদের ফাঁদে পা না দেওয়ার পরামর্শ দেন।


‎সদ্য নিয়োগ প্রাপ্তরা বিনা খরচে ও তদবির ছাড়াই চাকরি পেয়ে আনন্দিত বলে জানিয়েছেন। তারা বলেন, এ ঘটনা অন্য চাকরিপ্রার্থীদেরও মেধা ও পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে উৎসাহিত করবে। প্রশিক্ষণ শেষে মানবতার কল্যাণে নিজেদের উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট