চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সর্বশেষ:

বোয়ালখালী পৌরসভায় ৪২ কোটি টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী পৌরসভায় ৪২ কোটি টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী সংবাদদাতা

৩০ জুন, ২০২৬ | ৫:০২ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪১ কোটি ৫৬ লাখ ৬৮ হাজার ২১৭ টাকার বাজেট ঘোষণা করেছেন পৌর প্রশাসক কানিজ ফাতেমা।

 

মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৩টায় পৌর কার্যালয়ে এই বাজেট অধিবেশনে প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক।

 

প্রস্তাবিত বাজেটে উন্নয়ন তহবিল থেকে ৩৩ কোটি ৫১ হাজার টাকা এবং রাজস্ব খাত থেকে ৮ কোটি ৫৬ লাখ ১৭ হাজার ২১৭ টাকা আয় ধরা হয়েছে।

 

বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন, সমাজসেবা কর্মকর্তা পিপুল চন্দ্র নাথ, সহকারী প্রকৌশলী মৃণাল কান্তি ধর, পৌর নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ও উপ সহকারী প্রকৌশলী কামরুজ্জামান।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট