চট্টগ্রাম বুধবার, ০৮ জুলাই, ২০২৬

সর্বশেষ:

রাউজানে বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাউজানে বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

৮ জুলাই, ২০২৬ | ৫:০৩ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম ডাবুয়া এলাকায় বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু মোহাম্মদ মোস্তাকিম স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আনোয়ারের ছেলে।

 

বুধবার (৮ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার পশ্চিম ডাবুয়া এলাকার আবু তালুকদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি খেলতে গিয়ে ঘরের পাশের জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মিনহাজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুপুর আড়াইটার দিকে একটি আড়াই বছরের পানিতে পড়া শিশু হাসপাতালে আনা হয়। তবে শিশুটি হাসপাতালে আনার পর আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখি সে মারা গেছে।’ এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট