চট্টগ্রামের বাঁশখালী মোটরসাইকেল চুরি করে পালানোর সময় মো. ইসমাইল (৩২) নামে এক চোরকে ধরে পুলিশের দিয়েছে জনতা। এ ব্যাপারে মোটরসাইকেলের মালিক আরিফুর রহমান (২৫) বাদী হয়ে মামলা দায়ের করেন। সোমবার (২৪ মার্চ) সকাল ১০টার দিকে কৃষি অফিসের সামনে থেকে মো. ইসমাইল (৩২) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইসমাইল চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশ কাটার আক্তার পাড়ার মো. নাসির উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, আরিফুর রহমান তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে আদালতে মামলার জন্য আইনজীবীর সাথে পরামর্শ করতে যান। সকাল ১০টার দিকে […]