চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১২৯টি নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫০ জনে। বৃহস্পতিবার (১৯ জুন) এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়। এর আগে বুধবারও ৬ জনের করোনা শনাক্ত হয়। প্রতিষ্ঠানটির করোনা প্রতিবেদনের তথ্যানুযায়ী, নগরের ৮টি ল্যাব নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১ জন, শেভরন ডায়াগণস্টিক সেন্টারে ২ জন, মেট্রোপলিটন হাসপাতালে ১ জন এবং এভারকেয়ার হাসপাতালে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট করোনা আক্রান্ত […]