খাগড়াছড়ির মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিউলি নন্দি (২৫) নামের ছয় মাসের অন্তঃসত্তা এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাথপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পিউলি নাথপাড়ার বাসিন্দা ডা. সুভাস নন্দির একমাত্র মেয়ে। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসে ৬ মাসের অন্তঃসত্তা পিউলি নন্দি। মঙ্গলবার দুপুরে গোসল শেষে বাড়ির উঠানে টানানো তারে কাপড় শুকাতে গেলে পূর্ব থেকে বিদ্যুতায়িত তারের সাথে স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে পিউলি। তাৎক্ষণিক বাড়িতে থাকা […]