ব্যাটারদের সম্মিলিত প্রচেষ্টা আর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে এবারের বিশ্বকাপে প্রথম দুইশ রান করে তা দারুণভাবে ডিফেন্ড করল অজিরা। রবিবার (৯ জুন) নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংলিশদের ৩৬ রানে হারিয়েছে মার্শবাহিনী। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি অস্ট্রেলিয়ার দ্বিতীয় জয়। এর আগের জয়টি ২০০৭ বিশ্বকাপের। আগে ব্যাট করে ৭ উইকেটে ২০১ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলতে পারে ইংল্যান্ড। এই জয়ে গ্রুপের শীর্ষে উঠে এলো অজিরা। আর […]