আসরের শুরুতেই টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের শত্রুতে পরিণত হয় বৃষ্টি। স্কটল্যান্ডের বিপক্ষে জয় ধরে নামা ম্যাচ ভেসে যায়। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা তৈরি হয়। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ইংল্যান্ডের সামনে ছিল বড় ব্যবধানে জিতে নেট রান রেটে এগিয়ে থাকার চ্যালেঞ্জ। সেজন্য ওমানের ওপর চড়াও হয় দলটি। ৪৭ রানের লক্ষ্যে নেমে জয় তুলে নেয় মাত্র ১৯ বলে। ৮ উইকেটের জয়ে রান রেটে এগিয়েও গেছে তারা। এন্টিগায় টস জিতে বোলিং নেয় ইংল্যান্ড। ওমানকে অলআউট করে […]