যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। এরপর থেকে এখনো পর্যন্ত কোনো হারের মুখ দেখেনি মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি। এবার বিশ্বকাপজয়ী তারকাকে ছাড়াই মাঠে নেমেছিল মায়ামি। আর মেসিকে ছাড়াই রুদ্ধশ্বাস এক জয় পেল টাটা মার্টিনোর শিষ্যরা। রোববার (১০ সেপ্টেম্বর) সকালে ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে ৩-২ গোলে জয় পায় ইন্টার মায়ামি। দলের জয়ের দিনে জোড়া গোল করেন লিওনার্দো কাম্পানা, একটি গোল করেন ফাকুন্দো ফারিয়াস। কানসাস সিটির হয়ে গোল দুটি করেন ড্যানিয়েল সাল্লোয়ি ও অ্যালন […]