আজ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে সুপার ফোর পর্ব শুরু করছে বাংলাদেশ। পাকিস্তানের লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৩ টায়। জিটিভির সাথে টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১ সুপার ফোর-এর প্রথম ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। সবার জানা, আজ পাকিস্তানের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। তবে গতরাত ৯টা পর্যন্ত ক্রিকইনফোতে সূচির ঘরে আজকের ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ দলটির নামের জায়গায় ছিল ‘টিবিএ’। মূলত শ্রীলংকা ও আফগানিস্তানের ম্যাচটি চলমান থাকায় গ্রুপ বি’তে ২য় স্থানটিতে কারা থাকছে সেটি নিশ্চিত না হওয়াতেই এ অবস্থা। […]