শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে। ফাইনালের আগেই অবশ্য ধাক্কা খেয়েছে দুই দল। ইনজুরির কারণে মাহিশ থিকশানাকে পাচ্ছে না শ্রীলঙ্কা। অন্যদিকে ভারত হারিয়েছে স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে। তাই অনুমিতভাবেই পরিবর্তন এসেছে একাদশে। লঙ্কান একাদশে থিকশানার পরিবর্তে সুযোগ পেয়েছেন দুশান হেমন্ত। বাংলাদেশের বিপক্ষে বিশ্রামের পর ভারতের একাদশে ফিরেছেন বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব। অক্ষরের পরিবর্তে খেলবেন ওয়াশিংটন সুন্দর। […]