এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। বোল্ড হয়ে ফিরেছেন ওপেনার লিটন দাস (০) ও তানজিদ তামিম (১৩)। এরপর এনামুলকে দিয়ে বাংলাদেশের তৃতীয় উইকেটের পতন। দীর্ঘদিন পর ওয়ানডেতে ফিরে মাত্র ৪ রান করেছেন তিনি। বাংলাদেশ ৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৪ রানে ব্যাট করছে। ক্রিজে সাকিবের সঙ্গী মিরাজ। বাংলাদেশ এই ম্যাচে একাদশে পাঁচ পরিবর্তন এনেছে। নাঈমের জায়গায় একাদশে ফিরেছেন তানজিদ তামিম। মুশফিকের জায়গায় খেলছেন এনামুল হক। তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও […]