শৈশবের ক্লাব রোসারিও সেন্ট্রালে খেলে ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেয়ার পর মৃত্যু-হুমকি পেয়েছিলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া। তার পরিবারের কোনো এক সদস্যকে মেরে ফেলার হুমকি দেয় দুর্বৃত্তরা। একটি গাড়িতে করে এসে ডি মারিয়ার সান্তা ফের বাড়িতে হুমকিবার্তা ফেলে যায় তারা। তাদের মধ্যে থেকে ৩ জনকে গ্রেফতার করেছে আর্জেন্টিনার আইনশৃঙ্খলা বাহিনী। হুমকি-বার্তা দিতে একটি ধূসর গাড়িতে করে এসেছিল দুর্বৃত্তরা। সেটার সূত্র ধরেই বুধবার (২৭ মার্চ) ৩ জনকে গ্রেফতার করেছে পাবলো অ্যাকোট্টোর টিম। তার সঙ্গী ছিলেন বেলেন গুতিরেজ ও […]