গোহাটিতে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। পাথুম নিশাঙ্কা ও ধনঞ্জয়া ডি সিলভার জোড়া ফিফটি হাঁকালেও ৫ বল বাকি থাকতে লঙ্কানদের ২৬৩ রানে অলআউট করে দিয়েছে টাইগাররা। ২৬৪ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২.৪ ওভারে ৭৮ রান। লিটন দাশ ৩২ ও তানজিদ হাসান ৪২ রান। গোহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। শুরুটা বেশ দাপটের সঙ্গে করেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা আর কুশল পেরেরা। ঝোড়ো ব্যাটিং করে […]