শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরে বিশ্ব রেকর্ড গড়ল পাকিস্তান। বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ ৩৪৫ রানের টার্গেট তাড়ায় হেসে খেলে জয় পেল ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান। এর আগে ২০১১ সালের বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩২৭ রান তাড়ায় জয় পায় ইংল্যান্ড। এতদিন ক্রিকেট বিশ্বকাপে সেটাই ছিল সর্বোচ্চ রান তাড়ায় জয়ের রেকর্ড। মঙ্গলবার ইংল্যান্ডের সেই রেকর্ড ভেঙ্গে দিল পাকিস্তান। আজ মঙ্গলবার (১০ অক্টোবর) ভারতের হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৩৪৪ রানের পাহাড় গড়ে […]