‘মাছ-ভাতে বাঙালি’ বলা হলেও সাধারণ মানুষের খাদ্যনিরাপত্তার মূল চালের বাজার প্রতিনিয়তই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। আর চাল আমাদের খাদ্যনিরাপত্তার প্রধান উপাদান। এমনিতেই নিত্যপণ্যের বাজারের অস্থিরতা কোনভাবেই কাটছেই না। সবজিসহ অন্যান্য পন্যের দাম বাড়লে সে পণ্য ক্রয়ে কৃচ্ছ্রতা সাধন করা গেলেও চালের বেলায় তো সেটা হয় না। কারণ চাল আমাদের প্রতিদিনের প্রধান খাদ্য। দাম বাড়লেও মানুষকে চাল কিনতেই বাধ্য। এটাই আমাদের সবচেয়ে বড় অসহায়ত্ব। সীমিত আয়ের মানুষের জন্য এই বাড়তি চাপ মেটানো দিন দিন কঠিন হয়ে উঠছে। সেখানে […]