চট্টগ্রাম শহর আজ এক অদ্ভুত বৈপরিত্যের মুখে দাঁড়িয়ে। একদিকে নগর উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নের হাজারো পরিকল্পনার ঘোষণা। অন্যদিকে গুরুত্বপূর্ণ রাস্তার মোড়, ফ্লাইওভার, বৈদ্যুতিক খুঁটি, গাছপালা ও ঐতিহাসিক স্থাপনাগুলো অবৈধ ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ভরা। এই বৈপরিত্যের মূল কারণ প্রশাসনিক ব্যর্থতা, সংশ্লিষ্টদের দায়িত্বজ্ঞানহীনতা এবং রাজনৈতিক সদিচ্ছার অভাব। চসিকের সীমাবদ্ধতা ও গাফিলতি: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী, কোন পোস্টার-ব্যানার বা ফেস্টুন টাঙাতে হলে অনুমতি নিতে হয়। কিন্তু নগরবাসী জানে, এই নিয়ম শুধু কাগজে-কলমেই আছে। বাস্তবে অনুমতিহীনভাবে শহরের প্রতিটি মোড় দখল হয়ে […]