প্রচণ্ড গরমে শরীর উত্তপ্ত হয়ে দুর্বল, মাথাব্যথা, শ্বাসকষ্ট, অজ্ঞান হয়ে যাওয়ার মতো লক্ষণকে হিট স্ট্রোক বলে। এই অসুখ মূলত অত্যধিক গরম পড়ার কারণে হয়ে থাকে। তাই যাঁরা এই গরমে বাইরে বের হবেন তারা সতর্ক হন। আসলে আবহাওয়া তপ্ত হলে শরীর নিজের অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে না। তখন এই জটিলতা তৈরি হয়। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার সম্মুখীন হচ্ছে। বর্তমানে বাংলাদেশ অস্বাভাবিকভাবে উষ্ণ আবহাওয়ার সম্মুখীন হচ্ছে। ইতিমধ্যে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪১.৭ […]