আমেরিকা বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করেছে। শুধু বাংলাদেশ নয়, বলতে গেলে কমবেশি পৃথিবীর সব দেশের উপরই শুল্ক আরোপ করেছে আমেরিকা। কিন্তু কেন? তারা বলছে তাদের অনেক বাণিজ্য ঘাটতি আছে, শুল্ক বসিয়ে তারা এই ঘাটতি শূণ্যের কোঠায় নিয়ে আসবে। শুল্ক আরোপ করে ঘাটতি পূরণ করা যায় কিনা সেই তর্কে না গিয়ে একটা প্রশ্ন করা যায়; আমেরিকার এত বাণিজ্য-ঘাটতি কেন? এর মূল কারণ হচ্ছে আমেরিকা তাদের ডলারকে সারা দুনিয়ার রিজার্ভ কারেন্সি করেছে। মানে সবাই বাণিজ্যিক লেনদেনে আমেরিকার ডলার ব্যবহার […]