চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

সর্বশেষ:

বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার

বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

৪ জুন, ২০২৬ | ১২:৪১ পূর্বাহ্ণ

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোর তৃতীয় তলার দুটি কক্ষ থেকে এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বুধবার বিকেল চারটার দিকে শহরের থানাপাড়া এলাকার জেলা পরিষদের ডাকবাংলো থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

 

ওই নারীর নাম স্মৃতি রানী। তিনি বরগুনা কালিবাড়ী এলাকার বাসিন্দা এবং জেলা পরিষদ ডাকবাংলোর পার্টটাইম ঝাড়ুদার ছিলেন। তিনি সেখানকার দুলাল রায়ের স্ত্রী। মৃত দুই কন্যা শিশু ওই নারীর সন্তান।

 

পুলিশ জানায়, ডাকবাংলোর ৩ নম্বর কক্ষে আনুমানিক ৬ বছর বয়সী এক শিশুর মরদেহ বিছানার ওপর পড়ে থাকতে দেখা যায়। পরে পাশের ৪ নম্বর কক্ষের দরজা ভেঙে স্মৃতি রানী ও ২ বছর বয়সী আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

 

বরগুনা জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা বলেন, বেলা ১১টার দিকে দুই সন্তানসহ কাজে আসেন স্মৃতি রাণী। ধারণা করা হচ্ছে, দুই শিশু সন্তানকে হত্যা করে মা আত্মহত্যা করেছেন। প্রতিবেশী ও পরিবার সূত্রে জানা গেছে, স্মৃতি রাণী ঋণগ্রস্ত ছিলেন। এ কারণে আত্মহত্যা করতে পারেন।

 

বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আ. আলীম বলেন, ঘটনাটির রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম তদন্ত করছে।

 

পূর্বকোণ/আদর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট