বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরীর সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর মধ্যরাত পর্যন্ত ছিলেন বন্ধুস্থানীয় ছোটভাই আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপ। মোটরসাইকেল মেরামত থেকে শুরু করে একসঙ্গে রাতের খাবার খাওয়া—সেদিনের ঘটনাপ্রবাহ তুলে ধরেছেন দ্বীপ। তবে রাতের খাবারের পর দুজন আলাদা হয়ে যাওয়ার পর তাহসিফের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি তিনি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম হেলাল জানান, ২৭ অক্টোবর সন্ধ্যার পর জুনিয়র বন্ধু দ্বীপের ফোন পেয়ে বাসা থেকে বের হন তার ছেলে। যাওয়ার […]