রক্তচাপ নীরবে হৃৎপিণ্ড, বৃক্ক ও চোখের ক্ষতি ডেকে আনে। উচ্চ রক্তচাপ শনাক্ত হলে এটি নিয়ন্ত্রণে জীবনযাপনের পরিবর্তনের পাশাপাশি ওষুধ সেবন করতে হয়। তবে সঠিকভাবে রক্তচাপ পরিমাপ জরুরি। জেনে নেওয়া যাক, কীভাবে রক্তচাপ মাপা উচিত। রক্তচাপ পরিমাপের জন্য উন্নতমানের ডিজিটাল ব্লাড প্রেসার মেশিন অথবা ম্যানুয়াল ব্লাড প্রেসার মেশিন ব্যবহার করুন। টেবিলের সামনে হেলান দেওয়া চেয়ার ব্যবহার করুন। রক্তচাপ পরিমাপের ৩০ মিনিট আগ পর্যন্ত কোন ধরণের চা/কফি/ধুমপান করবেন না। রক্তচাপ পরিমাপের আগে ৫ মিনিট হেলান দেয়া চেয়ারে বসে বিশ্রাম নিন। ডান অথবা […]