চট্টগ্রাম রবিবার, ১২ জুলাই, ২০২৬

সর্বশেষ:

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, শনাক্ত ৯০

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, শনাক্ত ৯০

অনলাইন ডেস্ক

১২ জুলাই, ২০২৬ | ৬:০৫ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে একজন এবং হামের উপসর্গ নিয়ে বাঁকি চার জনের মৃত্যু হয়েছে।

 

রবিবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এ পর্যন্ত সারাদেশে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৪ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৬৬৪ জন প্রাণ হারিয়েছেন।

 

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় আরো ৮৭৯ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৮৪৯ জন।

 

যার মধ্যে ঢাকা বিভাগে ভর্তি ৩৬৫ জন, রাজশাহীতে ২৯, সিলেটে ৭৪, চট্টগ্রামে ১৫৯, বরিশালে ১১৭, ময়মনসিংহে ৪১, খুলনায় ৪৬, রংপুরে ১৮ জন।

 

এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ৯৪ হাজার ৩৪০। যার মধ্যে ৯০ হাজার ৬০৫ জন হাসপাতাল ছেড়েছে।

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন