চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের ৩৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রয়োজনের অতিরিক্ত সিএন্ডএফ লাইসেন্স ইস্যু বন্ধ, বন্দরের চারগুণ স্টোররেন্ট আদায় স্থায়ীভাবে বন্ধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রমে বিদ্যমান জটিলতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন নেতারা। একই সঙ্গে সিএন্ডএফ ব্যবসা সুরক্ষায় সকল বিভাজন ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। গতকাল রবিবার (১১ মে) নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এসব দাবি ও বক্তব্য উঠে আসে। সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম এবং সঞ্চালনা করেন সাংস্কৃতিক সম্পাদক মো. শফিউল […]