মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল ও এলএনজি পরিবহনে বড় বাধা তৈরি হয়েছে। এতে জ্বালানি সরবরাহ কমে গ্যাসের দাম বেড়ে গেছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) নতুন প্রতিবেদন বলছে, এই সংকটের কারণে এ বছর বিশ্বে কয়লার চাহিদা ১.২ শতাংশ বেড়ে ৮৯৪ কোটি টনে পৌঁছাতে পারে—যা সর্বোচ্চ রেকর্ড। আগে আইইএ ভেবেছিল চাহিদা কমবে, কিন্তু যুদ্ধ শুরুর পর হিসাব বদলে গেছে। কেন কয়লার দিকে ঝুঁকছে দেশগুলো জ্বালানি খরচ কমাতে ও সরবরাহ নিরাপত্তার জন্য অনেক দেশ কয়লাভিত্তিক বিদ্যুৎ বাড়াচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন, জাপান, […]