বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। তবে পরিবারের পক্ষ থেকে অভিনেতার মৃত্যুর খবর এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। প্রযোজক পরিচালক করণ জোহর ধর্মেন্দ্রর মৃত্যুর খবর দিয়ে লিখেছেন, “একটি যুগের অবসান…।” ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত অক্টোবরের শেষের দিকে তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে মাত্র ১২ দিন আগেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না; সোমবার সকালে নিজ বাড়িতেই পরপারে পাড়ি জমালেন তিনি। হিন্দুস্তান টাইমস […]