চট্টগ্রাম বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, আঙুল উঠল শাকিব খানের দিকে!

সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, আঙুল উঠল শাকিব খানের দিকে!

অনলাইন ডেস্ক

১৪ অক্টোবর, ২০২৬ | ১১:২৩ পূর্বাহ্ণ

শোবিজ অঙ্গনে ইদানীং অভিনেত্রী সাবিলা নূরের দাম্পত্য জীবন নিয়ে নানা আলোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব গুঞ্জন এখন সংবাদের শিরোনামেও উঠে এসেছে।
 
 
 
২০১৯ সালে নেহাল সুন্দর তাহেরকে বিয়ে করেন সাবিলা। এতদিন তাঁদের সংসার নিয়ে প্রকাশ্যে কোনো প্রশ্ন ছিল না। তবে সম্প্রতি কয়েকটি ফেসবুক পোস্টে দাবি করা হচ্ছে, তাঁরা আলাদা থাকছেন এবং বিচ্ছেদ আগেই হয়ে গেছে, যা এতদিন গোপন রাখা হয়েছিল।
 
 
 
এই আলোচনার সূত্রপাত মিলি সুলতানা নামে একজন অ্যাকটিভিস্টের একাধিক পোস্ট থেকে। তাঁর দাবি অনুযায়ী, ‘তাণ্ডব’ সিনেমার শুটিং চলাকালে সাবিলার সঙ্গে শাকিব খানের ঘনিষ্ঠতা তৈরি হয়, আর সেখান থেকেই দাম্পত্য সম্পর্কে ফাটল ধরে। পরবর্তী এক পোস্টে তিনি ‘রকস্টার’ সিনেমার চিত্রগ্রাহক আবদুল মামুনের সঙ্গে সাবিলার সম্পর্কের কথাও উল্লেখ করেন এবং দাবি করেন, সেটি প্রকাশ্যে আসার পরই সাত বছরের সংসার ভেঙে যায়। নিজের দাবির বিষয়ে তিনি শতভাগ নিশ্চিত বলেও জানিয়েছেন।
 
 
 
তবে পোস্টগুলোর সত্যতা নিয়ে নেটিজেনদের মধ্যে মতভেদ আছে। একাংশ এগুলোকে বানোয়াট ও মনগড়া বলছেন। অন্যরা শাকিব খানকে ঘিরে অতীতের নানা বিতর্কের প্রসঙ্গ টেনে বিষয়টিকে সম্ভাব্য সত্য বলে মনে করছেন। অনেকের মতে, শোবিজে এ ধরনের গুঞ্জন নতুন কিছু নয়।
 
 
 
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে সাবিলা নূরের সাথে সংবাদ কর্মীরা মুঠোফোনে যোগাযোগের চেষ্টা কররেও তিনি সাড়া দেননি। সাবিলা, নেহাল বা অন্য কারও পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে এসব দাবি যাচাইবিহীন গুঞ্জন হিসেবেই বিবেচিত।
 
 
 
পূর্বকোণ/আদর 

শেয়ার করুন