চট্টগ্রাম মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

নতুন সংসারের খবর দিলেন সোহানা সাবা

নতুন সংসারের খবর দিলেন সোহানা সাবা

অনলাইন ডেস্ক

১১ আগস্ট, ২০২৬ | ৭:৫২ অপরাহ্ণ

নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে সংসার ছিল অভিনেত্রী সোহানা সাবার। দীর্ঘ ১০ বছরের সেই সংসার ভেঙেছে বহু আগে। একমাত্র সন্তানকে নিয়ে জীবন নতুনভাবে গুছিয়ে নিয়েছেন সাবা। এবার সে জীবনে নতুন অধ্যায় যোগ হওয়ার খবর দিলেন অভিনেত্রী। জানালেন, তিনি বিয়ে করেছেন।

তবে সম্প্রতি নয়, দেড় বছর আগেই হয়েছে সোহানা সাবার বিয়ে। পাত্রের নাম ফয়সয়াল। তিনি একজন ব্যবসায়ী। গণমাধ্যমকে সাবা জানান, পাঁচ বছর প্রেমের পর তারা বিয়ে করেছিলেন। তবে বিয়ের দিন-তারিখ প্রকাশ করেননি।

সাবা জানান, স্বামী-সন্তান নিয়ে এখন তার সময় ভালো যাচ্ছে। তার ছেলেও বেশ খুশি। বিয়ের বিষয়টি সেও ইতিবাচকভাবে নিয়েছে।

ফয়সালের প্রতি আগেই আকৃষ্ট হয়েছেন সাবা। কিন্তু বুঝতে দেননি। যখন ফয়সাল ভালোবাসার প্রস্তাব দিয়েছিলেন, তখন আর দ্বিধা না রেখে ‘হ্যাঁ’ বলে দেন অভিনেত্রী। তার ভাষ্য, ‘মনে হয়েছিল, এই মানুষটার জন্যই অপেক্ষা করেছি এত দিন।’

প্রসঙ্গত, সোহানা সাবা একময় অভিনয়ের নিয়মিত মুখ ছিলেন। সিনেমায়ও নিজের অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন। ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’র মতো সিনেমা করেছেন। ২০০৬ সালে ‘আয়না’ ও ‘খেলাঘর’ সিনেমা দুটির মাধ্যমে বড় পর্দায় আসেন তিনি। অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সিনেমায়ও। তবে অনেক দিন ধরেই সোহানা সাবাকে অভিনয়ে পাওয়া যাচ্ছে না।

পূর্বকোণ/আদর/আরআর

শেয়ার করুন