মাত্র ৪২ বছর বয়সে মারা গেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ‘কাঁটা লাগা’ গার্ল হিসেবে পরিচিত শেফালী জারিওয়ালা। ভারতীয় গণমাধ্যম পিংকভিলা জানিয়েছে, বৃহস্পতিবার (২৬ জুন) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অভিনেত্রীর স্বামী অভিনেতা পারাস টাইগি তাকে হাসপাতালে নিয়ে যান বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। তবে এখনও পর্যন্ত শেফালীর মৃত্যুর নির্দিষ্ট কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে তিনি হার্ট অ্যাটাক করেছেন বলেই ধারণা করা হচ্ছে। যদিও চিকিৎসকরা জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন […]