কুষ্টিয়া থেকে ২৫টি গরু নিয়ে সাগরিকা বাজারে এসেছেন নওশের চেয়ারম্যান। গত চার দিনে তিনি বিক্রি করেছেন একমাত্র ছোট গরুটি। বাকি ২৪টি গরুর মধ্যে সবগুলোই বড়। একেকটির ওজন ৭ থেকে ১০ মণ। তিনি জানান, গত বছর গরুর মাংশের কেজি ছিল ৬৫০ টাকা। এখন ৮০০ থেকে ৮৫০ টাকা। অর্থাৎ এক তৃতীয়াংশ দাম বেড়ে গেছে। তার সাথে যোগ হয়েছে দুই ট্রাকের ৬৫ হাজার টাকা ভাড়া। হাটের ডোগা (খাইন) ভাড়া এবং ৬ জন রাখালের বেতন। তাই গত বছরের তুলনায় গরুর দাম বেড়েছে। হাটে প্রচুর […]