নিখোঁজের পাঁচদিন পর এক তরুণীকে উদ্ধার করে তার বাবা মায়ের হাতে তুলে দিয়েছে নগর গোয়েন্দা পুলিশ । মঙ্গলবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান। তিনি জানান, গত ১৯ জুলাই চকবাজার থানাধীন চন্দনপুরা নিজ বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় নাঈমা হোসেন মিথিলা (১৪) নামের এই তরুণী। পরদিন চকবাজার থানায় নিখোঁজ ডায়েরি করেন মেয়েটির বাবা মনজুর হোসেন (৪৮)। বিষয়টি আমলে নিয়ে মাঠে নামে (উত্তর ও দক্ষিণ) বিভাগের বিশেষ টিম । উপ-পুলিশ কমিশনার […]