রংপুরের পীরগঞ্জে পরকীয়া সন্দেহে মোস্তাফিজুর রহমান (৪৮) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা মামলার আসামি রোস্তম আলী সরকারকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার আলী সরকার পীরগঞ্জ থানার চতুরা ফকিরাপাড়ার মৃত গণি সরকারের ছেলে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নগরীর ইপিজেড থানার ফ্রি পোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি জানান, নিহত মোস্তাফিজুর রহমান রংপুরের পীরগঞ্জ থানার সতরা ফকিরাপাড়ার বাসিন্দা। রুস্তম আলী সরকার নিহতের প্রতিবেশি। রুস্তম আলী সরকারের স্ত্রীর […]