চট্টগ্রামের পটিয়া থেকে নগরীর চান্দগাঁও এলাকায় খালার বাড়িতে বেড়াতে এসে দুই কিশোরী নিখোঁজের অভিযোগ করেছে তাদের পরিবার। বুধবার (১২ জুলাই) সন্ধ্যায় চান্দগাঁও আবাসিক এলাকা থেকে তারা নিখোঁজ হয়। নিখোঁজের পাঁচদিন পেরিয়ে গেলেও এখনও তাদের সন্ধান মেলেনি। নিখোঁজ কিশোরীরা হলেন- উম্মে আয়মা আনিকা (১৫) এবং নিসা আক্তার (১৬)। দু’জনই পটিয়া উপজেলার হযরত আয়শা ছিদ্দিকা (রা.) মহিলা দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। এ ঘটনায় শনিবার নিখোঁজ ছাত্রীদের স্বজন মোহাম্মদ মিজানুর রহমান নগরীর চান্দগাঁও থানায় সাধারণ ডায়েরি করেছেন। সেখানে উল্লেখ করা হয়েছে- গত […]