চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৯০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন তারা। এ সময় আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক ডা. সুজন বড়ুয়া বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৪৫ জন এবং বেসরকারি হাসপাতালে ২৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে ডেঙ্গুতে […]