চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ৫ অক্টোবর চট্টগ্রাম অভিমুখে রোডমার্চে অবৈধ সরকারের পতন ঘণ্টা বেজে উঠবে। আওয়ামী সরকার হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। দুর্নীতি ও দুঃশাসনের মধ্য দিয়ে দেশ শাসন করেছে। সরকারের লুটপাটের কারণে, দেশের অর্থনীতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এই অবৈধ সরকার দেশকে একটি তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করেছে। চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ সফল করার লক্ষে আজ মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে আব্দুল লতিফ হাট হাজী মইদ্দিনের বাসভবনে বাকলিয়া থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির […]