পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন। সকলের অংশগ্রহণে ইফতার মাহফিলটি পরিণত হয় বিশ্ববিদ্যালয়ের মিলনমেলায়। রবিবার (৩১ মার্চ) বিকেল ৫টা থেকে নগরীর জিইসির হোটেল জামান এন্ড রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। চবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক সমিতি সভাপতি মোহাম্মদ আজহার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের। […]