অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব, বাঁশখালীর সন্তান প্রকৌশলী মোহাম্মদ শওকত উল্লাহ অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি’র একান্ত সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন। গত ২৫ মার্চ তিনি এ পদে যোগদান করেন। এর আগে তিনি অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগে তিন বছরের অধিক সময় পর্যন্ত দায়িত্ব পালন করেন। ইতোপূর্বে গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন ঢাকা সিটি বিভাগের নির্বাহী প্রকৌশলী ও শেষে অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি বাঁশখালীর উত্তর জলদি গ্রামের মরহুম মাওলানা মছুদুল হক ও রহিমা বেগমের সন্তান। ভাইবোনদের মধ্যে তিনি […]