চট্টগ্রাম নগরীর পতেঙ্গা ও বিজয়নগর এলাকায় দুই সরকারি বিদ্যালয় নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। ভবন নির্মাণে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট ও বালি। এছাড়াও প্রয়োজনীয় টেস্ট ছাড়াই চলছে ভবন নির্মাণের কাজ। তদারকির দায়িত্বে থাকা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রামের অবহেলার কারণে এমন মানহীন কাজ হচ্ছে বলে প্রমাণ পান স্থানীয় সাংসদ। গত রবিবার চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ নির্মাণাধীন সরকারি দুই বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ভবন নির্মাণে এসব অনিয়ম দেখতে পান। এ সময় উপস্থিত থাকা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও ঠিকাদার তাৎক্ষণিক […]