‘অভিনন্দন সুজন ভাই। নতুন চেয়ারম্যান সিডিএ’- সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চট্টগ্রামের এক সাংবাদিক এমন একটি স্ট্যাটাস দেওয়ার পরই খোরশেদুল আলম সুজনকে নিয়ে আলোচনার ঝড় ওঠে। এরপর সকাল থেকে নগরবাসীর মুখে মুখে ছড়িয়ে পড়ে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি তুখোড় রাজনীতিবিদ খোরশেদ আলম সুজন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হচ্ছেন। গতকাল দিনভর সেই গুঞ্জনই ছিল চট্টগ্রাম নগরবাসী ও রাজনীতিসচেতন মানুষের মুখে মুখে। পবিত্র ওমরাহ হজ পালনে বর্তমানে তিনি সৌদি আরবে আছেন। সিডিএ সূত্র জানায়, ২০১৯ সালের ১৮ এপ্রিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দুই বছরের […]