নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে আড়াই হাজার ইয়াবাসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৩ মে) রাতে সিআরবি মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোস্তফা কামাল। গ্রেপ্তাররা হলেন- আব্দুল আজিজ (৩২) ও মো. লোকমান হোসেন (৩৯)। মোস্তফা কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন সিআরবি কাঠের বাংলো মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ২ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে আসামিদের […]