অটিস্টিকদের কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সিবিটি প্র্যাকটিশনার ও সাইকোলজিস্ট এবং চট্টগ্রাম লেডিস ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি তানজিয়া রহমান। আজ মঙ্গলবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজিত ১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের আলোচনা সভায় মূখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেছেন, বর্তমান সরকার অটিজম বান্ধব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল অটিজম নিয়ে যেভাবে কাজ করছেন এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তার জন্যই আজকে […]