নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ চৌমুহনী এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. আজিম নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৩ জুন) রাত ১০ টার দিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক। নিহত জাবেদ ডবলমুরিং থানার আগ্রাবাদ চৌমুহনী এলাকার মো. খলিলের ছেলে। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী জানান, আগ্রাবাদ চৌমুহনী এলাকার জাবেদ টাওয়ারের পাশে ১০-২০ জন লোক এসে ভিকটিমকে […]